সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাতক থানায়

নব নিযুক্ত ৮ পুলিশ সদস্য সংবর্ধিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া ৮ যুবক-যুবতীকে ছাতকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে ছাতক থানায় কনষ্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া পুলিশের ৮ নতুন  সদস্যকে ফুল দিয়ে সংবর্ধিত করেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার  ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির। নিয়োগ প্রাপ্তরা সকলেই ছাতক উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করা নতুন নিয়োগপাপ্ত সদস্যদের উদ্দেশ্যে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক বলেন, পুলিশ একটি সু-সংগত ও দক্ষ বাহিনীর নাম। এ বাহিনীর গৌরবাজ্জ্বল ভূমিকা  ইতিহাসের পাশাপাশি যতেষ্ট সুনাম রয়েছে। সাধারন মানুষের সেবার জন্য পুলিশ বাহিনী সু-শৃঙ্খলভাবে কাজ করে আসছে। নিঃসন্দেহে এটি একটি সেবামুলক পেশা। নিজের সততা ও দক্ষতা কাজে লাগিয়ে পুলিশ বাহিনীর ভাবমুর্ত্তি উজ্জ্বল রাখার জন্য নব নিয়োগ প্রাপ্তদের প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ বাহিনীতে নিয়াগ পাওয়া নতুন সদস্যরা হলেন, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের খোকন মিয়ার কন্যা তানিয়া আক্তার, ইসলামপুর ইউনিয়নের গাংপাড়-নোয়াকুট গ্রামের আব্দুল খালিকের পুত্র নুর উদ্দিন, রাসনগর গ্রামের তারা কান্ত সিংহের পুত্র প্রভাত সিংহ, হীরেন্দ্র সিংহের পুত্র অলক সিংহ, ধনীটিলা গ্রামের ইন্তাজ আলীর পুত্র লিটন মিয়া, দক্ষিন খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ’র পুত্র সাইফুল্লাহ বাহার ও দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামের হেলাল হোসেনের পুত্র সাইফুল ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102