সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর সেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল মো. সাহাবুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করে।

এদিন সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। মোটর শোভাযাত্রা করে তিনি পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন। মাজার প্রাঙ্গণে দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। বিকেলে তার বঙ্গভবনে ফেরার কথা রয়েছে ।

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) শপথ নেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্যসাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102