


সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মনোনীত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউ কে বিডি টিভির উপদেষ্ঠা আনোয়ারুজ্জামান চৌধুরী।
জানা যায়, শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিমনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আসন্ন সিটি নির্বাচনে নৌকার মাঝি নির্ধারণ করা হয় এবং সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সিসিক নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে দলীয় মনোনয়ন ক্রয় করেন ১১ জন নেতা। তারা হলেন– যুক্তরাজ্য আওয়ামী লীগেরযুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিনসিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এবং৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাউন্সিলরআজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক এটিএমএ হাসান জেবুল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে মহানগরআওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী–ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন আহমদ সেলিম এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সালেহআহমদ সেলিম।
উল্লেখ্য সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন (বুধবার) অনুষ্ঠিত হবে। ইভি এমে ভোটগ্রহণ চলবে সকাল ৮টাথেকে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে ও মনোনয়নপত্রপ্রত্যাহারের শেষ সময় ১ জুন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা যায়।
দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করেছি।মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবন্ধু পরিবার ও মনোনয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দের প্রতি।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে আজীবন কাজ করে যাবো। গ্রীণ সিলেট, ক্লিন সিলেট ও স্মার্ট সিলেট গড়তে দল মতনির্বিশেষে সকলের সাহায্য সহযোগীতা ও সমর্থন কামনা করেন আনোয়ারুজ্জামান চৌধুরী