রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে হুমকি

৩০ এপ্রিল সালমানকে হত্যা করা হবে!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

বেশ কিছু দিন ধরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দিন পার করছে বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি একাধিকবার পেয়েছেন হুমকি। গতকাল সোমবার (১০ এপ্রিল) তো সে সকল হুমকির বাধ ভেঙ্গে গেছে।

সোমবার মুম্বাইয়ে মহাধুমধামের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পেল। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এসব আলাপের মধ্যে সোমবার রাতেই আবার হত্যার হুমকি দেওয়া হলো বলিউডের ভাইজানকে। এবার অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তি সালমানকে হত্যার তারিখও জানিয়ে দিল মুম্বাই পুলিশকে।

সোমকার রাত নয়টা নাগাদ মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সালমানকে হত্যার হুমকি দিয়েছে। অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তি নিজের নাম ‘রকি ভাই’ বলে জানিয়েছে। আর তিনি যোধপুরের গোরক্ষকের বাসিন্দা বলে জানিয়েছে। আর ব্যক্তিটি জানিয়েছে যে ৩০ এপ্রিল বলিউডের ‘দাবাং খান’-কে হত্যা করা হবে। মুম্বাই পুলিশ এই মামলার জোর তদন্তে নেমেছে।

সালমানকে এর আগে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ই–মেইলের মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে ১৮ মার্চ সালমানকে এক হুমকিভরা ই–মেইল দেওয়া হয়েছিল।

মেইলটি এসেছিল গ্যাংস্টার গোল্ডি বরাড়ের পক্ষ থেকে। ভাইজানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জলকারের ই–মেইল অ্যাকাউন্টে মেইলটি এসেছিল। মেইলটি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছিলেন।

এই মামলার গভীরতা দেখে আর ভাইজানের সুরক্ষার কারণে বান্দ্রা পুলিশ আইপিসি-র ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড় আর রোহিত বরাড়ের বিরুদ্ধে মামলা করেছে। ই–মেইলে লেখা ছিল, ‘গোল্ডি বরাড়, তোর বস মানে সালমানের সঙ্গে কথা বলতে চাই। ওকে হিসাব-নিকাশের নিষ্পত্তি করতে হলে কথা বলতে বলিস। সময় থাকতে থাকতে জানিয়ে দিলাম। মুখোমুখি কথা বলবে কি না, সেটাও জানিয়ে দিস। সময় পার হয়ে গেলে কিন্তু আর ভাবব না।

পরেরবার শুধু ভয়ংকর রূপ দেখবে।’ এই হুমকিভরা ই-মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেন। পরে সেই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়েছে। যোধপুরের লুনি এলাকার ২১ বছরের যুবক ধাকড় রাম বিষ্ণোই এই ই–মেইল পাঠিয়েছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102