সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে বৈসাবি বরণ অনুষ্ঠিত

তৌসিফ মান্নান, রাঙামাটি
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

আনন্দ ও উন্মাদনায় রাঙামাটিতে শনিবার অনুষ্ঠিত হলো বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা। পাহাড়িরা এতে অংশ নিয়ে দীর্ঘ বছর ধরে চলে আসা এই শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য তুলে ধরে।

শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে তাদের সংস্কৃতি তুলে ধরা হয়। আনন্দ-আমেজে বৈসাবির উপলক্ষ সবার কাছে পৌঁছে দেয় এই শোভাযাত্রা। উৎসবে নৃ-গোষ্ঠীর অধিকার আদায়ে বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে উপস্থিত হয় অংশগ্রহণকারীরা।

এর আগে সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে রাঙামাটি বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন
করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্ত লারমা)।

রাঙামাটি বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, লেখক ফোরামের সাবেক সভাপতি শিশির চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পরও স্বাভাবিকভাবে উৎসব পালন করতে না পারার অভিযোগ জানিয়ে সন্তু লারমা বলেন, চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে মানুষ ফিরে পাবে নতুন উদ্যম, পাহাড়ের মানুষ উজ্জীবিত হবে, নতুন আকাক্সক্ষা নিয়ে মানুষ বাঁচতে পারবে, উৎসবে যোগ দিতে পারবে। চুক্তি বাস্তবায়নে শাসক
গোষ্ঠির প্রতারনা ও ছলোনা খুজে পাই। চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পরও পাহাড়ে যে শাসন ব্যবস্থা চলছে তা অমানবিক।

বক্তারা দেশবাসিকে বর্ষবরণ ও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম সংস্কৃতিতে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাইকে মাঠে থাকতে হবে। আনন্দের উচ্ছ্বাসের এই সময়েও উদ্বেগ, উৎকন্ঠা আর নিরাপত্তাহীনতার
মধ্য দিয়ে উৎসব পালন করতে হয় বলেও অভিযোগ করেন তারা।

এসময় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়িদের ঐহিত্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102