রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে

সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

বিজয় রায়
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান, দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।

রোববার (৯এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তা মোরে ঘন্টা ব্যাপী মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন সাংবাদিকরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন থেকে বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102