রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

লন্ডনে ২০ মাইল স্পীড লিমিট নিয়ে বিরক্ত ক্যাব চালকরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

লন্ডনের পাঁচটি কাউন্সিল এলাকার রাস্তা সর্বোচ্চ বিশ-মাইল গতিতে গাড়ি চালানোর নতুন নিয়ম কার্যকর হয়েছে। টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি, ইজলিংটন, কেমডেন ও হেরিঙ্গে কাউন্সিলের রেড রুটের ১৭ মাইল রাস্তা নতুনভাবে এই বিধির আওতায় এসেছে।

লন্ডনের রাস্তায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ও প্রাণহানি ২০৪১ সাল নাগাদ শুন্যতে নামিয়ে আনার লক্ষ্যে মেয়র অফ লন্ডন এবং ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ মিলে একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। সর্বোচ্চ গতি সীমা কমিয়ে আনা এই লক্ষ্য অর্জনেরই একটি পদক্ষেপ। কিন্তু লন্ডন মেয়রের এই নীতি বাস্তবায়নে অনেকেই অসন্তুষ্ট। তাঁরা বলছেন, যানবাহন ধীর গতিতে চলার কারণে নগরীতে যানজট বেড়ে যাবে।

লন্ডনের অনেক রাস্তায় আগে থেকেই ২০ মাইলের স্পীড লিমিট কার্যকর আছে। তবে আরও অনেক রাস্তাকে এই স্পীড লিমিটের আওতায় নিয়ে আসার কাজ ত্বরান্বিত করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। আগামী বছর নাগাদ নগরীর ১৩৭ মাইল রাস্তাকে কম গতি সীমার আওতায় আনা হবে।

গাড়ি চালক, সাইকেল চালক থেকে শুরু করে পথচারীরাও চায় নিরাপদ সড়ক এবং দুর্ঘটনামুক্ত রাস্তা। কিন্তু ধীর গতির রাস্তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন লন্ডন মেয়র। সাধারণ জনগণের সমর্থন আদায় করতে বেগ পেতে হচ্ছে লন্ডন মেয়র অফিসকে।

৫ বছর ধরে লন্ডনের রাস্তায় ক্যাব চালান লিসা। ধীর গতির এই রাস্তার প্রভাব তিনিও অনুভব করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে লন্ডন নগরীতে গাড়ি চালিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছার বিষয়টিতে অনেক পরিবর্তন হয়েছে। কারণ, কোনো কোনো স্থানকে লো-ট্রাফিক নেইবারহুড করে দেয়া হয়েছে, কোথাও সাইকেল লেইনের জন্য জায়গা করে দেয়া হয়েছে এবং লো-এমিশন জোন কার্যকর করা হয়েছে। সবার পছন্দ হোক আর নাই হোক, নতুন করে বিস্তৃত করা হচ্ছে ২০ মাইল স্পীড লিমিটের রাস্তা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102