রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

দুর্ঘটনা এড়াতে সরকারের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

এই সরকার ‘দায়িত্বজ্ঞানহীন সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোথাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল (মঙ্গলবার) বঙ্গবাজার অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকা কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলেন। এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে মালিবাগ স্কাই সিটিতে ১২ দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার সংবিধান লঙ্গন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। গতকাল কুমিল্লায় বিএনপির মাহফিলের সময় ইফতার করার সময় পুলিশ হামলা চালায়। গ্রেপ্তার করা হয় ২৫ জন নেতাকর্মীকে। আজ সকালে নরসিংদী জেলা কমিটির সভায়ও পুলিশ হামলা চালায়। নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভায়, ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার এমনভাবে কথা বলে যেনো এদেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাড়াতে হবে। তারা জাতির বড় ক্ষতি করছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। তাদের কাছে কেউ নিরাপদ নয়।

বিএনপির মহাসচিব বলেন, আল্লাহ কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সব জনগণকে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করে। আমরা যাতে যদি এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গঠন করে মানুষকে বন্দীদশা থেকে মুক্ত করতে পারি।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. মোহাম্মদ ইবরাহিম। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, এনপিপি চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ, ১২ দলীয় জোট নেতা ব্যারিস্টার তাসমিয়া প্রধান, কারী আবু তাহের, শাহাদাত হোসেন সেলিম, রকিব হোসেন, এটিএম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102