রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ন্যাটোতে যুক্ত হলো ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দিল ইউরোপের সপ্তম বৃহত্তম দেশ ফিনল্যান্ড। মঙ্গলবার (৪ এপ্রিল) ৩১তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড।

বিশ্বের বৃহত্তম সামরিক জোটের ৩১তম সদস্য হলো দেশটি। ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনও আগামী কয়েক মাসের মধ্যে ন্যাটোতে যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার বিকেলে ন্যাটো সদরদপ্তরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করা হয়। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী সর্বশেষ দেশ তুরস্ক। আজ দেশটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে অফিসিয়াল বার্তা হস্তান্তর করে।

ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বলার লোভ সামলাতে পারছি না যে, আমরা জনাব পুতিনকে ধন্যবাদ জানাতে পারি। রাশিয়ার আগ্রাসনের কারণে অনেক দেশ মনে করেছে যে, তাদের আরও কিছু করতে হবে। তাদের নিজস্ব প্রতিরক্ষার দিকে নজর দিতে হবে বলে মনে করেছে যাতে, ভবিষ্যতে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনকে প্রতিহত করতে পারে।

গত বছর জুলাইতে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যুক্ত করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে পশ্চিমা সামরিক জোটটি। দেশ দুটির যোগদানে একটি প্রটোকল সই করে তারা। এর মাধ্যমে ন্যাটোভুক্ত দেশ হওয়ার আরও কাছাকাছি চলে আসে দেশ দুটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102