সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

আঞ্চলিক সড়ক গুলোতেও টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

আঞ্চলিক সড়কেও টোল আদায় করা হবে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করতে বলেছেন। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছেন।

বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তোলেন যে, হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দিচ্ছি। এরপরে প্রধানমন্ত্রী বলেন, কিছুটা হলেও আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, নারীদের কাজের হিসাব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখেন। কেউ কেউ মনে করে নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীর কাজের স্বীকৃতি দিতে হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনো স্কুল চলবে না। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। সাইনবোর্ড দেখা যায় এনজিও’র নাম থাকে, আমাদের থাকে না। তবে এনজিও’র পাশাপাশি আমাদের নামও রাখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকল্পে ফসলি জমি যতটা পারা যায় এড়িয়ে যেতে হবে।

হাওরে সড়ক নির্মাণ নয়, উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই-মালয়েশিয়া-সিঙ্গাপুর সবজি নিতে চায়। এটি খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী।

ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পান, দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102