সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন ড. উর্মি বিনতে সালাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসী অধ্যুষিত ও পর্যটন জেলা মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিদায় নিলেন। জেলা প্রশাসক হিসেবে নতুন করে দায়িত্ব নিলেন ড. উর্মি বিনতে সালাম। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার ৩ এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন ড. উর্মি বিনতে সালাম। ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার প্রমূখ।

সংক্ষিপ্ত পরিচিতি :
ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে পহেলা আগস্ট কুমিল্লা জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোহাম্মাদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার। ড. উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াতে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এরপর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর একজন সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও, মন্ত্রীপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে স্পাউস ড. মোঃ নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। বড় ছেলে নাবহান কবির চৌধুরী এবং ছোট ছেলে নাজহান চৌধুরী।

শিক্ষাজীবনে ড. উর্মি বিনতে সালাম ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে ‘হিউম্যানেটিজ টেকনোলজি’ বিষয়ে গবেষণা করে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন।

সফলতার সাথে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্সসহ বিয়াম ফাউন্ডেশন হতে ‘নিগোয়টিয়েশন টেকনিক্যাল এন্ড কনফিলিক্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, মালয়েশিয়াতে ‘ডক্টর অফ ফিলোসপি প্রোগ্রাম’-এর অধীনে ‘টেকনলজি ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভারতে ‘মিড ক্যারিয়ার ট্রেনিং’ সম্পন্ন করেন।

কর্মজীবনের প্রয়োজনে মালয়েশিয়া, ইতালি ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন। শিক্ষা ও কর্মজীবনে অর্জনের ডালাটিও ঋদ্ধ। স্যার ২০১৩ সালে মালয়েশিয়াতে ‘ক্রিয়েশন, ইনোবেশন টেকনোলজি এন্ড রিসার্স এক্সপো’তে রৌপ্য পদক জয় করেন। একই বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে PECIPTA কনভেনশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার-এর সম্মানপ্রাপ্ত হন। ২০১৮ সালের ‘ডিজিটাল ইনোবেশন ফেয়ার’ -এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মানিত হন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102