সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ইইউর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক সম্পর্কের-অংশীদারিত্বের ৫০ বছর পূর্তিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দফতর সফর করছেন।

ব্রাসেলস সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বাংলাদেশ প্রতিনিধিদলকে নিয়ে তিনি ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট জেনারেল ফর ট্রেড এবং ডিরেক্টরেট জেনারেল ফর এমপ্লয়মন্টে, স্যোশাল অ্যাফেয়ার্স ও ইনক্লুশনের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য ও শ্রম সংক্রান্ত আলোচনাকালে বাংলাদেশ প্রতিনিধিদল ইইউকে এসব ক্ষেত্রে বাংলাদেশের অর্জন সম্পর্কে অবহিত করে। এ সময় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত ও জোরদার করার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে। ব্রাসেলস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ডিরেক্টরেট জেনারেল ফর এমপ্লয়মেন্ট জুস্ট কোর্তে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক ইতিবাচক/গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। বৈঠককালে বাংলাদেশের শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অবস্থা উল্লেখ করে তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কারখানার নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল কর্মক্ষেত্রে নিরাপত্তা, সবুজ কারখানাতে টেকসই উৎপাদন কৌশল, কারখানা পরিদর্শন, প্রযুক্তির ব্যবহার, আধুনিক মেশিনারির ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নতির বিষয়গুলো সম্পর্কে জুস্ট কোর্তেকে অবহিত করে।

ডিরেক্টরেট জেনারেল ট্রেডের সাথে সাক্ষাতকালে, খসড়া জিএসপি লেজিসলেশন ওপর ইইউ-এর চলমান নেগোশিয়েশন এবং ‘এভরিথিং বাট আর্মস’ বাণিজ্য সুবিধা থেকে জিএসপি+এ বাংলাদেশের উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর ট্রেড মারিয়া মার্টিন প্র্যাটের নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদল বাংলাদেশকে বিভিন্ন সংস্কার অব্যাহত রাখতে উৎসাহিত করে এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্য বিধানের ওপর গুরুত্বারোপ করে।

বৈশ্বিক অর্থনীতিতে চলমান বাহ্যিক অস্থিরতা, খাদ্য ও জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতার কারণে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর আরও ছয় বছরের জন্য ইন্টারন্যাশনার সাপোর্ট মেজারস (আইএসএম) অব্যাহত রাখার অনুরোধ জানান। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর একই সময়ের জন্য ইন্টারন্যাশনার সাপোর্ট মেজারস (আইএসএম) অব্যাহত রাখার জন্য এলডিসি গ্রুপের সাবমিশনের ক্ষেত্রে ডব্লিউটিওর নেগোশিয়েশনে ইউরোপিয়ান ইউনিয়নের জোরালো সমর্থনের জন্যও অনুরোধ করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের আলোচনাধীন নতুন জিএসপিতে বাংলাদেশের বাণিজ্য স্বার্থ, বিশেষ করে পোশাক খাতের সুরক্ষা প্রদানেরও অনুরোধ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। তারা কোম্পানি এবং ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ন্যায্য মূল্য নির্ধারণ এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্বারোপ করে প্রাসঙ্গিক কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিতকল্পে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্সের আওতায় একটি মেকানিজম তৈরিরও অনুরোধ করেন।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং ইইউ ট্রেড কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস-এর হেড অব ক্যাবিনেট মাইকেল হেগারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর সভাপতি নিহাদ কবির, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের মহাসচিব ফারুক আহমেদ এবং ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102