সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো

ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। শুক্রবার (৩১ মার্চ) বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন।

লুকাশেঙ্কো দাবি করেছেন, পশ্চিমাদের হুমকি থেকে বেলারুশকে রক্ষার সুযোগ বাড়ানোর জন্য বেলারুশে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে।

মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি ও শর্ত ছাড়াই আলোচনার আহ্বান জানিয়েছেন বেলারুশের নেতা। তিনি বলেন, আরও উত্তেজনা শুরু হওয়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসান ও সমঝোতার ঘোষণার পরামর্শ দেওয়ার ঝুঁকি আমি নিতে রাজি। তিনি আরও বলেন, সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনও পূর্ব শর্ত ছাড়াই।

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ইউক্রেনে আক্রমণে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছে। যদিও মিনস্ক সরাসরি যুদ্ধে জড়ায়নি। রাশিয়াকে সহযোগিতার জন্য পশ্চিমাদের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে দেশটিকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102