সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

গিনেজ বুকে নাম লেখালেন বাংলাদেশি ব্যাংকার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

ব্যাংক ঋণ ব্যবস্থাপক হিসেবে দীর্ঘতম ক্যারিয়ার গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলেন বাংলাদেশের ব্যাংকার দিলিপ দাশগুপ্ত।

বুধবার (২৯ মার্চ) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ব্যাংকের ক্রেডিট ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ ক্যারিয়ার (পুরুষ) শীর্ষক ক্যাটগরিতে তার নাম ঘোষণা করা হয়।

দিলিপ দাশগুপ্ত বর্তমানে কমার্শিয়াল ব্যাংক অব সিলন, কলম্বোর ক্রেডিট স্পেশিয়ালিস্ট হিসেবে কর্মরত আছেন।

ঘোষণায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, ৩ নভেম্বর ২০২২ থেকে যাচাইয়ের মাধ্যমে ৫৯ বছর ১৮৬ দিনের বর্ণাঢ্য কর্মজীবনের জন্য বিশ্বের দীর্ঘ সময়ের ব্যাংক ক্রেডিট ব্যবস্থাপকের স্বীকৃতি পেলেন দিলিপ দাশগুপ্ত। সেই ঘোষণায় দিলিপ দাশগুপ্তের অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃতির কথাও উল্লেখ করা হয়।

১৯৪২ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাটনীকোঠা গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া দিলিপ দাশগুপ্তের বাবা কৃষ্ণকুমার দাশগুপ্ত ও মা সুচারু প্রভা দাশগুপ্তা। আশৈশব ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখা দিলিপ ১৯৬২ সালে খাতুনগঞ্জের আমদানি প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইমপেক্সে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।

১৯৬৩ সালে ইউনাইটেড ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে দিলিপ দাশগুপ্ত স্ট্যান্ডার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স, ইন্দোসুযোজ ব্যাংক, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজসহ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ব্যাংকিং পরিসেবার পাশাপাশি দিলিপ দাশগুপ্ত সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে একজন নিবেদিত পৃষ্ঠপোষক হিসেবে বৃহত্তর সমাজের প্রশংসা অর্জন করেন। প্রয়াত স্ত্রীর নামে প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অব্যাহত পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন তিনি।

ব্যাংকিং পরিসেবায় অনন্য অবদানের জন্য ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট ও মানবিকতার জন্য পোপ ফ্রান্সিস কর্তৃক লাভ ফর হিউমিনিটসহ দেশে-বিদেশে অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102