সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালাবিতে সাইক্লোন ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ৪৩৮

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

মালাবিতে সাইক্লোন ফ্রেডির আঘাতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। এখনো উদ্ধার অভিযান চলছে। সাইক্লোন ফ্রেডির আঘাতে মালাবির দক্ষিণাঞ্চলে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

মালাবির ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্স এ তথ্য নিশ্চিত করেছে।

তারা আরও জানিয়েছে, ৩৪ হাজার ১৮৩ জন মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। সাইক্লোনের পর মোট ৫০৫টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে। ২৮২ জন নিখোঁজ রয়েছেন।

ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাফেয়ার্সের কমিশনার চার্লস কিলেম্বা জানান, তার বিভাগ মানবহিতৈষী অংশীদার ও সরকারি-বেসরকারি সাহায্যে আহত, নিহত পরিবারগুলো ও বাড়িঘর হারানো মানুষদের ত্রাণ সাহায্য প্রদান করছে। মালাবির নিরাপত্তা বাহিনীগুলো উদ্ধার ও নিখোঁজদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তাদের সাহায্য করছে পুলিশ ও মেরিন বিভাগ। বিভিন্ন দেশ ও রেডক্রস অভিযানে সাহায্য করছে।

এ অভিযানে মালাবির পুলিশ বিভাগ তাদের সার্ফার কুকুর ব্যবহার করছে। তারা চিলোবোয়েই শহরে ৯টি মরদেহ উদ্ধার করেছেন।

বিদেশি দূতাবাসগুলো, নানা দেশের সরকার, স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলো, বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি বিপর্যস্ত মালাবিকে সাহায্য করে যাচ্ছেন। এর আগে গেল সপ্তাহের শুরুতে দেশটির প্রেসিডেন্ট লাজারিস চিকুয়েরা তার দেশকে দুর্যোগে আক্রান্ত দেশ হিসেবে ঘোষণা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102