সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ছাতক মডেল সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন পালিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক মডেল সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়স্হ বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন, স্কুল হল রুমে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মার্চ) ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ (৫) ছাতক-দোয়ারা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, শামিম আহমদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিলিপ রঞ্জন দাস, দেলোয়ার হোসেন খান, সহকারী শিক্ষক জীবেশ চক্রবর্তী, মাওলানা জাকির হোসেন, আবুল কালাম, সুব্রত কুমার দাস, লক্ষন চন্দ্র সাহা, সাবিকুন নাহার, সুমি রাণী চৌহান, ললিতা বেগম।
সভায় চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র মুগ্ধ আহমদ, গিতা পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্র দেবাঞ্জন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্র নাহিয়ান হোসেন তুষার।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102