সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পঞ্চগড়ের দেবীগঞ্জে

সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাইক্রোবাস-থ্রি হুইলারের সংঘর্ষে কুমতি রানী রায় (৩০) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

কুমতি রানী উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের স্ত্রী। তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি চুলিয়ার মোড় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারটি পুরোপুরি ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমতি রানী রায়কে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা দুর্ঘঠনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102