সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শামীম চৌধুরী

জাতির জনকের নাম যুক্ত করায় ফুটবল টুর্ণামেন্টের গুরুত্ব বেড়ে গেছে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন
ছাতকের নোয়ারাই ইউনিয়নের চরবাড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল ম্যাচ শনিবার বিকেলে চরবাড়া গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাঠে ফুটবল গড়িয়ে ফাইন্যাল ম্যাচ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক-দোয়ারা সুনামগঞ্জ(৫) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
এসময় শামীম আহমদ চৌধুরী বলেন, খেলাধুলা যুবসমাজকে অনৈতিক অবক্ষয় থেকে দুরে রাখে। টুর্ণামেন্টের নামের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম যুক্ত করায় এ টুর্ণামেন্টের গুরুত্ব অনেকাংশে বেড়ে গেছে। খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।
এসময় অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী তাহেরুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, পৌর ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার জনি, ফজল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা  তোফায়েল আহমেদ তালুকদার, নিজু আহমদ, হাফিজুর রহমান সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102