রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারী অধিকার লঙ্ঘনে

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

নারীদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তা এবং কয়েকটি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৮ মার্চ) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের কারাগারের দুজন সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কর্মকর্তারা নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

ইরানের শীর্ষ সেনা কমান্ডার, ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কর্মকর্তা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষেত্রে ইরান সরকারকে সহযোগিতা করেছে এমন এক ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইরানের তিনটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বরে ২২ বছর বয়সি ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইরান। নারীদের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভে সরকারি দমন-পীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত ১০ বার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এম এস ঢা

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102