সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ট্রেন দুর্ঘটনা

ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় দায় কাঁধে নিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। রোববার জাতির উদ্দেশে দেয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় দুঃখ প্রকাশ করে কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, ২০০৩ সালে এসে ভিন্ন দিকে যেতে থাকা দুটি ট্রেন একই লাইনে চলবে, আর তা কারও নজরে আসবে না, এটা হতে পারে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। যারা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।

এদিকে গত মঙ্গলবার দুর্ঘটনার পর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। পুলিশের ধারণা, প্রায় ১২ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন রোববারের আন্দোলনে।

রেলওয়ে খাতে সরকারের অবহেলাকে দোষারোপ করে বৃহস্পতিবার একদিনের ধর্মঘটও পালন করেছেন রেলকর্মীরা।

স্থানীয় সময় গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫৭ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৬৬ জন।

এর আগে দুর্ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস । এ প্রসঙ্গে তিনি বলেন, এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে কাজ চালিয়ে যাওয়া যায় না।

সূত্র: বিবিসি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102