সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

স্পিকার

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরা অনন্য ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। অবিলম্বে নারীদের শিক্ষা, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নারীরা অনন্য ভূমিকা রাখবে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে এবং স্মার্ট আগামীর বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ও করনীয় প্রসঙ্গে স্পিকার বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভূক্তিমূলক এবং লিঙ্গ বৈষম্যহীন উন্নয়নের দিকে নজর দিতে হবে। নারীদের এগিয়ে যাবার অনুকুল ক্ষেত্র প্রস্তুত করতে প্রয়োজনে সকল ধরণের আইনী সহযোগিতা দিতে হবে।

তিনি আজ রবিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট ওমেন: স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নাসিমা বেগম। সেমিনারে আইডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ওমেন্স অ্যান্ড জেন্ডার ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশ- এর অ্যাডিশনাল ডিআইজি ফরিদা ইয়াসমিন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপায়নের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর আত্মসম্মান হানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। সর্বক্ষেত্রে নারীর প্রতি সুযোগের সমতা নিশ্চিত করলেই সকল অনগ্রসরতা দূর করে নারী এগিয়ে যাবে।

এ সেমিনারে সংসদ সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন এনজিওতে কর্মরত নারী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102