সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করতে হলে শিল্প সংস্কৃতি চর্চার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা বলেন,”আমি বিশ্বাস করি মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে, সুন্দরভাবে সমাজ গঠন করতে হলে, মনের পরিধি প্রসারিত করতে হলে, ধর্মান্ধতাকে জয় করতে হলে, ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করতে হলে শিল্প সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদককে দূর করতে হলে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে হলে আমাদের মাধ্যম হলো খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে খেলায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিঃ সহ-সভাপতি  মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ এবং জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জগণ। জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে  ডিআইজি এবং অন্যান্য অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুলাউড়া উপজেলা  পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা একাদশ। মৌলভীবাজার পৌরসভা একাদশকে ৫১ রানে হারিয়ে কুলাউড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার দুপুর ১ ঘটিকায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে টসে জিতে মৌলভীবাজার পৌরসভা একাদশ বোলিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ব্যাট করতে নেমে কুলাউড়া একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। মৌলভীবাজার পৌরসভা একাদশ ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়।

খেলায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম- সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102