সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

বেদানাকে সঙ্গী করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

হার্টের খেয়াল রাখা সহজ নয়। খাওয়াদাওয়া থেকে দৈনন্দিন জীবনযাপন, সর্বত্র কড়া নজর রাখা প্রয়োজন। নয়তো কখন কোন রোগ এসে হৃদ্‌যন্ত্রে বাসা বাঁধে, তা বলা কঠিন। কিন্তু নানা নিয়ম নানা সত্ত্বেও হৃদ্‌রোগ তো ঠেকানো যাচ্ছে না। সমীক্ষা বলছে, গোটা বিশ্বে প্রতি বছর মোট মৃত্যুর অর্ধেকের কারণ হার্ট অ্যাটাক। হৃদ্‌রোগের ঘটনা ক্রমশ ব়েড়ে চলেছে। শুধু বয়স্কদের মধ্যেই যে এই রোগের প্রকোপ বাড়ছে, তা কিন্তু নয়। কমবয়সিরাও আক্রান্ত হচ্ছেন হৃদ্‌রোগে। এই রোগ ঠেকানোর সত্যিই কি কোনও উপায় নেই?

পুষ্টিবিদরা জানাচ্ছেন, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাইরের তেলমশলা জাতীয় খাবার খাওয়া, যথেষ্ট ঘুম না হওয়া, লবন জাতীয় খাবার বেশি খাওয়া— এই কারণগুলি হৃদ্‌রোগের নেপথ্যে রয়েছে। শরীরের যত্ন নেয়া, সুষম খাবার খাওয়া এবং মানসিক চাপ কম নেয়া— এই তিনটি নিয়ম মেনে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়ানো সম্ভব। তবে এই তালিকায় রয়েছে একটি ফল। হৃদ্‌রোগ দূরে রাখতে সেটি দারুণ কার্যকরী। পুষ্টিবিদদের মতে, প্রতি দিন যদি একটিও বেদানা খাওয়া যায়, তা হলে হৃদ্‌রোগ দূরে রাখা সম্ভব।

কী ভাবে হার্টের যত্ন নেয় হৃদ্‌রোগ?

বেদানায় রয়েছে বহু উপকারী পুষ্টিগুণ, শরীরের খেয়াল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হার্টের যত্ন নিতে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বেদানার উপর। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। সেই রক্ত যাতে জমাট বেঁধে না যায়, সেই দিকেও সমান নজর বেদানার। উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বলেন। বেদানা সেই কাজটি করে। রোজ অন্তত এক গ্লাস করে বেদানার রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে বলেই মনে করছেন চিকিৎসকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102