রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আসামের আদালত

বিএনপি নেতা সালাহউদ্দিনকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ আসামের একটি আদালত।

আজ বুধবার টেলিফোনে আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন সালাহউদ্দিন আহমেদ নিজেই।

বিএনপির এই নেতা বলেন, ‘আগেই আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছিলেন। এর বিরুদ্ধে দেশটির সরকার আপিল করে। আসামের আপিল বিভাগের রায়েও আমাকে খালাস দিয়েছেন। আমি তো পারলে এখনই বাংলাদেশে যেতে চাই।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশে যাওয়ার বিষয়টি তো আমার হাতে নয়। এখানকার আদালত ভারত সরকারকে আমাকে বাংলাদেশে পাঠাতে নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ৬৩ দিন পর তার সন্ধান মেলে ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই রয়েছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102