সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে চবিসাসের কর্মসূচি ঘোষণা

চবি সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) কলম বিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিবৃতিতে চবিসাস নেতৃবৃন্দ বলেন, গত ৯ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারসহ উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করেন। এসময় মারজান আক্তারের মুঠোফোনে ধারণকৃত চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করতে চাপ প্রয়োগ করেন ছাত্রলীগকর্মীরা।

যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এ ঘটনার বিচার চেয়ে দুই দফা আলটিমেটাম দেয় চবিসাস। এছাড়া হেনস্তার ভিডিও ফুটেজ ইতোমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুস্পষ্ট প্রমাণ থাকার পরও যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দীর্ঘসূত্রতা বিচারহীনতার নামান্তর। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনার বিচারের দাবিতে আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চবি সাংবাদিক সমিতি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102