রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় মুহিবুর রহমান মানিক এমপি

খামারিরা মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পুরন করতে ভুমিকা রাখছে

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

ছাতকে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার রেলওয়ে মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মেলায় খামারে পালিত পশু-পাখি নিয়ে আসেন খামারিরা।

দুপুরে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে সময়পযোগি পদক্ষেপ গ্রহন করছে সরকার। খামারি ও নতুন-নতুন উদ্যোক্তা তৈরীতে সরকারের পক্ষ থেকে উৎসাহ ও সহযোগিতা করা হচ্ছে। মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পুরন করতে খামারিরা উল্লেখযোগ্য ভুমিকা রাখছে। এ ক্ষেত্রে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ইমাম আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ইব্রাহিম মিয়া। সভা শেষে মেলায় প্রদর্শিত গরু, ছাগল ও পাখি ক্যাটাগরিতে ৯জন খামারিকে পুরস্কৃত করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102