সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মধুবালার সঙ্গে নিজেকে তুলনা করলেন অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কন্ট্রোভারসি কুইন নামেই বিশেষভাবে পরিচিত। প্রায় সময়ই কোনো না কোনো কারণে বিতর্কে থাকেন তিনি। এবার শিরোনামে এসেছেন মধুবালার সঙ্গে নিজেকে তুলনা করে।

বিতর্কিত এ অভিনেত্রী তার অল্প বয়সের চেহারার মিল খুঁজে পেলেন পুরনো দিনের বিখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে। মধুবালার প্রয়াণবার্ষিকীতে এ কথা জানান কঙ্গনা। খবর আনন্দবাজার পত্রিকার।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের ও মধুবালার একটি কোলাজ ছবি পোস্ট করেন নায়িকা। সেখানে তিনি লেখেন, মানুষ যেমন চান আমি পর্দায় মধুবালা হয়ে যাই। এটাই ভেবে দেখলাম। আমি যখন অভিনয় শুরু করেছিলাম, মধুবালার অল্প বয়সের মতো ছিলাম কি?

ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী কালো ব্লাউজ ও স্কার্ট পরা নিজের একটি ছবি দিয়ে নিজেই যেন অবাক হয়েছেন। লিখেছেন, ‘হায় ভগবান! ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার সেই প্রথম বছর।’

এদিকে মধুবালার সঙ্গে কঙ্গনার এই তুলনা নিয়ে সোশ্যালে নানা মন্তব্য শুরু হয়েছে। কেউ হাসছেন, আবার কেউ ব্যঙ্গাত্মকমূলক মন্তব্য করছেন।

প্রসঙ্গত, গত শতাব্দীর চল্লিশ-পঞ্চাশ দশকে এবং ষাটের দশকের প্রথম দিকে মধুবালা বলিউডের অন্যতম তারকা ছিলেন। ‘নীল কমল’ (১৯৪৭), ‘মহল’ (১৯৪৯), ‘তারানা’ (১৯৫১), ‘চলতি কা নাম গাড়ি’ (১৯৫৮), ‘হাফ টিকিট’ ( ১৯৬২) সিনেমায় দেখা গেছে তাকে। মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যু হয় এই অভিনেত্রীর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102