রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

শাহরুখ খানের স্ত্রী গৌরী খান

‘আমি ও আমার সন্তানদের রেহাই দিন’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বলিউডে এখন সুপারস্টারদের নিয়ে যতটা আলোচনা হয়, তার থেকে বেশি যেন আলোচনা চলে স্টার ওয়াইফদেও নিয়ে। বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খানও এর বাইরে নয়। ইদানিং কারণে অকারণে তাকে নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে। যেখানেই তিনি যাচ্ছেন ক্যামেরার ফ্লাশ জলছে।

গৌরী খানের গ্ল্যামারাস লাইফস্টাইল ঘিরে চর্চার শেষ নেই। তবে পান থেকে চুন খসলে ট্রোলিং-এর মুখে পড়তে হয় কিং খান ঘরণীকেও। নিজের সামপ্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টের জেরে এবার তোপের মুখে গৌরী খান।

গৌরীর অপরাধ- ছবিতে তিনি অতি মাত্রায় ফিল্টার ব্যবহার করে পোস্ট করেছেন। আর নেটিজানদের ভেতরে আইটি এক্সপার্টরা সেই ফিল্টার সরিয়ে আসল চেহারা প্রকাশ করে ভাইরাল করেছে। এ নিয়েই চটেছেন গৌরী। যদিও আলাদা করে এই রাগ করার কারণটা তিনি বলছেন না। তবে বোঝা যাচ্ছে, তিনি এইধরণের সমালোচনা আর নিতে পারছেন না।

সদ্য দুবাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌরী। সেই ছবি পোস্টও করেছিলেন ইনস্টাগ্রামে। সেই ছবিরই সিক্যুয়েল ছবি পোস্ট নিয়ে তার দিকে তেড়ে আসছে বুলিবাজরা।

পাশাপাশি পাঠান, শাহরুখ-দীপিকা অনস্ক্রীন রোমান্স নিয়ে নানান প্রশ্ন করতে বুম এগিয়ে দিলে গৌরী বলেন, ‘আমাকে কেন এসব প্রশ্ন করছেন? শাহরুখ পাবলিক ফিগার। আমি ও আমার সন্তানদের রেহাই দিন প্লিজ।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102