সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র

ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মন্তব্য করেছেন, সব আন্দোলন, সংগ্রামে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকালে দ্রব্য মৃল্যের উর্ধ্বগতিকে পুঁজি করে রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন বাংলাদেশে কোন ষড়যন্ত্র টিকে থাকতে দেয়া হবে না। যারা বাংলাদেশে ১৪ ও ১৫ সালের মত রাজনৈতিক সহিংসতা চালাতে চায় সেই বিএনপি জামাতকে দলগত, ও জোটগত প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেমন তাদের সংবিধান অনুযায়ী চলে, বাংলাদেশও তেমনি চলছে। বাংলাদেশের নির্বাচন এই দেশের সংবিধান মেনেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আমু বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে, তাদের দোসর ও উত্তরসূরীরা এখনো বিদ্যমান। তাদের সেসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় পার্টি- জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দল মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি ডা. দিলীপ রায়সহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102