রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ইউক্রেনে রাশিয়ার ‘মিসাইল বৃষ্টি’

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে হামলার পরিমাণ আরও বাড়িয়েছে রুশ বাহিনী। রাতজুড়ে অন্তত ৩৬ টি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছোড়া হয়েছে বলে ইউক্রেনের মিলিটারি প্রধান দাবি করেছেন। খবর সিএনএনের।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি জালুজনি বলেন, বৃহস্পতিবার রাতজুড়ে রাশিয়া ইউক্রেনে আকাশ-সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, গাইডেড এয়ার-টু-সার্ফেস মিসাইল, জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে এর মধ্যে ১৪ টি ক্রুজ মিসাইল ও দুইটি গাইডেড এয়ার-টু-সার্ফেস মিসাইল ইউক্রেনের বাহিনী গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেন ভ্যালেরি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্যালেরি লিখেছেন, আগ্রাসী রাষ্ট্র রাশিয়ান ফেডারেশন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরেকবার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেন।

এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশ তাদের প্রধান মিত্র রাশিয়ার সঙ্গে ইউক্রেনে যুদ্ধ করতে প্রস্তুত যদি তার দেশ আক্রমণের শিকার হয়।

লুহাশেঙ্কো বলেছেন, আমি রাশিয়ানের সঙ্গে বেলারুশের ভূখণ্ড থেকে যুদ্ধ করতে প্রস্তুত- যদি একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে এসে আমাদের জনগণকে হত্যা করে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102