সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে। অত্যন্ত শক্ত ভিত্তির উপর যেন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক আরও ৫০ বছর পরও সুদৃঢ় থাকে তার জন্যই উভয় দেশ কাজ করবে।

তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি নিতান্তই ছোট একটি বিষয়। আমেরিকার কাছে রাজনৈতিকভাবে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। এসব নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা নিশ্চিত করে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে হবে। আর স্মার্ট কৃষিবিদ গড়ার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব। কারণ কৃষিবিদরা সর্বক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102