রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪

ইসির নিবন্ধন পেল নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ার) দলটির নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৯৪২/২০১৮ এর বিগত ৬/১১/২০১৮ তারিখের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত Civil Petition for leave to Appeal No. 3024 of 2019 with Civil Petition for leave to Appeal No. 3023 of 2019 এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 Chapter: VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১১ তলা), পল্টন ঢাকা-১০০০ এ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। ওই দলের জন্য সোনালী আঁশ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৪৫, তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।

প্রসঙ্গত, ‘তৃণমূল বিএনপি’ দলটির প্রতিষ্ঠাতা বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটিতে যুক্ত হন। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে হুদাকে সদস্য করেছিলেন জিয়াউর রহমান। পরে খালেদা জিয়াও হুদাকে দলের স্থায়ী কমিটিতে রেখেছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন হুদা।

তবে মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন এই নেতা। ২০১২ সালে আবার বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন নাজমুল হুদা। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) ও বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগের জোটে ভেড়ার চেষ্টা করে ব্যর্থ হন হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল গঠন করেন, যা এখন নিবন্ধন পেল।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102