রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি, জানা যাবে রবিবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আগামীকাল রবিবার। তফসিল অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি ভোটের মনোনয়নপত্র ইসিতে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোননয়নপত্র দাখিল করা যাবে। সেক্ষেত্রে কাল রবিবারের মধ্যে পরিস্কার হয়ে যাবে, কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

যদিও রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী হচ্ছেন এটা নিশ্চিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ যাকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করবে, পরবর্তী রাষ্ট্রপতি হবেন তিনিই। তবে দলটি এখন পর্যন্ত তাদের প্রার্থী কে তা প্রকাশ করেনি। কাল মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত তা ঘোষণা হবে বলে মনে হয় না।

রাষ্ট্রপতি নির্বাচন আইনে মনোনয়নপত্র দাখিল সম্পর্কে বলা আছে, মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে ও সময়ের মধ্যে কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তিকে ওই পদের জন্য মনোনীত করে নির্বাচনী কর্তার কাছে একটি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর সেই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে তার স্বাক্ষর থাকবে এবং সমর্থক হিসাবে অন্য একজন সংসদ সদস্যের স্বাক্ষর থাকবে। সেইসঙ্গে যিনি রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হতে যাচ্ছেন, উক্ত মনোনয়নে তারও সম্মতিসূচক স্বাক্ষরিত বিবৃতি থাকবে। তবে প্রস্তাবক বা সমর্থক হিসাবে কোন সংসদ সদস্য একটির বেশি মনোনয়নপত্র সই করতে পারবেন না।

এদিকে, আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো দলের বা ব্যক্তির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ হোসেন। তিনি বলেন, আজ শনিবার ছুটির দিন হলেও আমরা নির্বাচন উপলক্ষে ইসিতে ছিলাম। তবে কোন দল বা ব্যক্তির পক্ষ থেকে ফর্ম নেবার জন্য আমাদের কাছে কেউ আসেননি।

ফরহাদ হোসেন বলেন, রাষ্ট্রপতি মনোনয়ন পত্রটি (ফর্মটি) পূরণ করা খুবই সহজ, মাত্র তিনটি ঘর পূরণ করতে হবে। তার মধ্যে একটি যিনি রাষ্ট্রপতি হতে চান তার নাম ও সম্মতিসূচক স্বাক্ষর। আর একজন এমপি যিনি প্রস্তাবক হবেন এবং আরেকজন এমপি সমর্থক হিসেবে তার নাম লিখে স্বাক্ষর করবেন নিজ সংসদীয় আসনের উল্লেখ করে।

তিনি আরো বলেন, আজ শনিবার কোন দল বা প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ না কললেও আগামীকাল রবিবার ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় সংগ্রহ করে চারটার মধ্যে এটি জমা দিলেও চলবে। আর তখনই জানা যাবে, কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে একই ব্যক্তির পক্ষে অন্তত তিনটি মনোনয়ন জমা দেয়া হবে। কেননা, যাচাই-বাছাই কালে একটি মনোনয়ন ভুল হলে অন্যটি যেন টিকে যায়। গতবার ২১তম রাষ্ট্রপতি হিসেবে যখন আবদুল হামিদের পক্ষে মনোনয়ন জমা দেয়া হয় তখন তিনটি মনোনয়ন জমা পড়ে ইসিতে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, আজ তো শনিবার ছুটির দিন, মনে হয় কেউ মেনানয়ন ফর্ম নিতে যাবে না। তবে আগামীকাল রবিবার নিশ্চয় দেখা হবে। রবিবার মনোনয়ন ফর্ম নেয়া হবে এবং জমাও দেয়া হবে। তবে কে কে যাবেন তা নিশ্চিত করে তিনি বলতে পারেননি।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগের দিন ২৪ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা করেন তিনি। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে রবিবার বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শুরু হবে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ও প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত। সংসদ ভবনে ভোটগ্রহণ করা হবে রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। যদিও একক প্রার্থী হলে নির্বাচন কমিশন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সেই প্রার্থীকেই বিজয়ী বলে ঘোষণা করবেন, এটাই রীতি।

এদিকে, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102