ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী এবং যুক্তরাজ্য প্রবাসী উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী গোরী চৌধুরীর ভাতিজি, বিশিষ্ট ব্যবসায়ী অলক চৌধুরী ও শিক্ষিকা তুলি চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা পারমিতা চৌধুরী অর্পা জিপিএ-৫ লাভ করেছে। সে সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূর্ন ফলাফল করে।
এর আগে এসএসসি ও জেএসসি পরীক্ষাও গোল্ডেন জিপিএ-৫ লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অর্পা। সে ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের কালীবাড়ীর বাসিন্দা। ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী পারমিতা চৌধুরী অর্পা সকলের আশির্বাদ ও দোয়া প্রার্থী।