সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

সবাইকে চলে যেতে হবে, মানুষ কর্মটাই মনে রাখবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে জাতীয় সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সবাইকে চলে যেতে হবে। মানুষ আমাদের কর্মটাই মনে রাখবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মোছলেম উদ্দিন দল ও দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। জাতি চিরদিন তাকে স্মরণ করবে।

মোছলেম উদ্দিনের প্রতি সম্মান জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে চলতি সংসদের এই এমপির মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়। চলতি সংসদে আওয়ামী লীগের ২১ জন সদস্যসহ ২৩ জন মারা গেছেন বলে জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, অসুস্থ থাকা সত্ত্বেও কিছুদিন আগে চট্টগ্রাম আওয়ামী লীগের সম্মেলনে তাকে সভাপতি করেছি। তবে আমারও একটি দ্বিধা ছিল তিনি বেঁচে থাকবেন কি না? কারণ, তার অবস্থা খুবই খারাপ ছিল। আমি প্রতিনিয়ত সেই খবরটি পাচ্ছিলাম। গতকালও খবর নেই। খুব খারাপের দিকে চলে যাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলেই গেলেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার যারা চট্টগ্রামে প্রতিবাদ করেছিলেন মোছলেম উদ্দিন তাদের সাথেই ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়ার ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনসহ সব আন্দোলনে সক্রিয় ছিলেন। প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবস্থান উপলব্ধি করেছি। সব সময় তাকে পাশে পেয়েছি।

মোছলেম উদ্দিন আহমদ রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102