রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে

ছেলের হাতে বাবা খুন

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত বাবার নাম ফজলে হক। রোববার (৫ ফেব্রুয়ারী) মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম (৩০) নিজ বাসায় ঘুমিয়ে পরলে। বাবা ফজলে হক তার বিছানায় মশারি টাংঙ্গীয়ে দিতে যান। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে বাবার উপর ঝাপিয়ে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে রক্তাত্ত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন বাবা ফজলে হক। বাবা নিহত হয়েছে নিশ্চিত হয়ে ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান সদর থানায়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত ছুটে যান ঘটনাস্থলে।

তদন্ত শেষে আজ ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলেকে। বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় খুনের ঘটনায় কেউ জানাতে পারেননি বলে জানান তারা।

এ বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102