রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

হিরো আলমকে অভিবাদন জানালেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও বিপুলসংখ্যক ভোট পাওয়ায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিবাদন জানান তিনি।

বগুড়ার নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো অনেক কিছু বলেন। তাই সে কী বললো না বললো তাতে কিছু আসে যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।

জাপান সরকারে কাছে বিএনপির পাঠানো চিঠি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এ সমস্ত চিঠির কথা অস্বীকার করেছেন। পরে আবার স্বীকারও করেছেন। এ ধরনের চিঠি বিদেশি রাষ্ট্রের কাছে লেখা জাতি ও দেশের জন্য শুধু অমঙ্গলজনক নয়, এটি দেশদ্রোহিতার সামিল। এ ধরনের কন্টেন্টে মিথ্যাচার করা হয়েছে যে, জিয়াউর রহমান গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। অথচ জিয়াউর রহমান বন্দুক উঁচিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে বিএনপির গণতন্ত্র মানে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা। মির্জা ফখরুল সাহেবের চিঠির ভাষায় জিয়াউর রহমান গণতান্ত্রিকবাবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করা গণতন্ত্র কিনা সেটিই আমার প্রশ্ন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102