সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে বড় পরিবর্তন আসতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ । ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল ঢাকায় সফর করছেন। তার সঙ্গে বৈঠকের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আলাপের মধ্যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যা যা আছে, আলোচনায় সব কথাই হয়েছে। এখানে খরচের ব্যাপার আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে; সবকিছুই আলোচনা হয়েছে।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী এসব তথ্য জানান।

ইমরান আহমদ বলেন, একটা বিষয় মনে রাখতে হবে, মালয়েশিয়ায় কিন্তু এখন নতুন সরকার। আগের সরকারের সঙ্গে আমাদের যা কিছু কথা হয়েছে, এখন কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে। এ জিনিসটা তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, এমওইউ পরিবর্তন করার কথা এসেছে। প্রয়োজন হলে আরও কিছু পরিবর্তন আসবে অথবা যাতে আরও বেশি সহজ হয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু উনি (মালয়েশিয়ার মন্ত্রী) এখনও দিতে চাচ্ছেন না। কিন্তু আমার বিশ্বাস, যে দায়িত্ব নিয়ে তিনি (মালয়েশিয়ার মন্ত্রী) কথা বলেছেন, আমরা ভালো কিছুই পাবো।

চলতি মাসেই দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে। সে সময় এসব বিষয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102