মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার টানা জয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিজওয়ানের ফিফটিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে টানা সাত ম্যাচে জয় পেলো কুমিল্লা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফ ও খাজা নাফের উইকেট হারায় চট্টগ্রাম। তৃতীয় উইকেট জুটিতে আফিফ-উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। এ জুটি ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রান করে ফিরলে অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ।

শুভাগত ১২ রান করে সাজ ঘরে ফেরেন। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান করে আউট হন আফিফ।

শেষদিকে ৯ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে চট্টগ্রামকে ভালো সংগ্রহ এনে দেন রাসুলি। কুমিল্লার পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও সৈকত আলী নেন ১ উইকেট।

১৫৭ রানের লক্ষ্যে নেমে ৫৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা। ওপেনিংয়ে নামা সৈকত আলী এবং অধিনায়ক ইমরুল ফেরেন ১৫ রান করে। জনসন চার্লসের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রান করে ম্যাচটি নিজেদের করে নেয় কুমিল্লা। মোহাম্মদ রিজওয়ান (৬১) ও মোসাদ্দেক হোসেনের (৩৭) উপর ভর করে সহজ জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102