রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

রাতে ১হাজার টাকায় ডায়ালাইসিস করবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন
রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু

সারাদেশে কিডনি রোগীদের ডায়ালাইসিস সংক্রান্ত নানা সমস্যা বিবেচনায় রাতে দুইটি শিফট চালু করছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। রাতের শিফটে মাত্র এক হাজার টাকার বিনিময়ে ডায়ালাইসিস সেবা দেবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি রাত থেকে গণস্বাস্থ্যে ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে অল্প খরচে চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২ টায়) রোগীদের জন্য প্রতি সেশনে ন্যূনতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশে বিপর্যন্ত ডায়ালাইসিস ব্যবস্থা, গত কয়েকদিন পত্র-পত্রিকায় ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্য ধানমন্ডিস্থ নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে চতুর্থ ও পঞ্চম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এজন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে ১০০ রোগীকে এ সুবিধা দেয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102