সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

২৭ ফেব্রুয়ারি

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো । ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপ-মিশনপ্রধান বর্তমানে ঢাকা সফর করছেন।

সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।

লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102