সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

উপনির্বাচন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকা প্রার্থী ওদুদ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে তিন হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌণে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওদুদ ৬৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক নিয়ে সামিউল হক লিটন ৫৫ হাজার ৮৮০ ভোট ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান টেলিভিশন প্রতীক নিয়ে চার হাজার ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে ২৯ দশমিক আট শতাংশ ভোট পড়েছে।

এর আগে ওই আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে আটটা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102