সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ঠাকুরগাঁও-৩ আসনে

লাঙ্গলের হাফিজ জয়ী

বিজয় রায়
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনের ১২৮ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন (লাঙ্গল মার্কা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আসনটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ  ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামীেলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) একতারা প্রতীকে ৫০ হাজার ৩০৯ ভোট পেয়েছেন এবং ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ১১ হাজার ৩৫৬ ভোট পেয়েছেন।

তারমধ্যে ১৪ দলের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসমিন আলী ( হাতুড়ি প্রতীক) নিয়ে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদ (লাঙ্গল প্রতীক) নিয়ে, জাকের পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক এমদাদুল হক (গোলাপ ফুল প্রতীক) নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায়  (একতারা প্রতীক) নিয়ে, সিরাজুল ইসলাম (টেলিভিশন প্রতীক) নিয়ে,  সাফি আল আসাদ (আম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঠাকুরগাঁও-৩ এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ছিল  ৮০৮ টি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102