রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

গত বছর সাড়ে ৭১ লাখ টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

মেয়াদোত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন বা বিধি বহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে।

গত বছরের (২০২২ সালের) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুই হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, নয়টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (২৯জানুয়ারি) এমপি একেএম রহমতুল্লাহের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া, এ বিষয়ে জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট ও হাইওয়ে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছে।

এমপি বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা এক হাজার ৩৫০টি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102