সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

জনসমুদ্র রাজশাহী

আ.লীগের জনসভা শুরুর ৩ ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা শুরুর ৩ ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ।

রোববার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভা শুরুর কথা রয়েছে। কিন্তু রোববার সকাল থেকেই রাজশাহী ও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এদিকে বেলা সাড়ে ১১টার পর মাঠের দিকে আসা নেতাকর্মীরা আর মাঠের ভেতরে ঠুকতে পারেননি। ফলে জনস্রোত ছড়িয়ে পড়েছে জনসভাস্থলের আশপাশের সড়কগুলোতে। একদিকে জনস্রোত গিয়ে ঠেকেছে সিঅ্যান্ডবি মোড় থেকে ঘোষপাড়ার মোড়, পাঠানপাড়া— এমনকি সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে জনসভার পরিসর।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল ৯টায় জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ উন্মুক্ত করা হয়। এর ২ ঘণ্টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে রাজশাহীর বাইরের জেলাগুলো থেকে আসা নেতাকর্মীরা মাঠের ভেতরে প্রবেশের সুযোগ পাননি। শেষ অবধি তারা মাঠের বাইরের বিভিন্ন কোণে ঠাঁই বসে পড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দিকে জনস্রোত ধাবিত হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টা ১৭ মিনিটে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অবতরণ করেন। শিক্ষানবিস পুলিশ সুপারদের অনুষ্ঠান শেষে তিনি রাজশাহী মহানগরীতে যাবেন। দুপুর ২টায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102