রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন জ্যাকলিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কিছুদিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তার। অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন আদালত।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২৭ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাই কোর্টে  মানি লন্ডারিং মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী জ্যাকলিনের দুবাই ভ্রমণের অনুমতি চান। একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে জ্যাকলিনের দুবাই যাওয়া প্রয়োজন। এ অনুষ্ঠানে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। তারপর জ্যাকলিনকে দুবাই ভ্রমণের অনুমতি দেন আদালত।

তবে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন জ্যাকলিন। এর মধ্যে প্রধান হলো— দুবাই ভ্রমণের জন্য জ্যাকলিনকে ১ কোটি রুপি জামানত দিতে হবে।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102