রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র ঠাকুরগাঁওয়ে ইজিবাইক সহ গ্রেপ্তার ৪ কামরুল-জসিম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের সভায় পরিবেশমন্ত্রী

২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৪ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

তিনি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াকে পিছনে ফেলে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে জনগণের মাথাপিছু আয় হবে ১২হাজার মার্কিন ডলার। বাংলাদেশকে ঐ অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনাকে নেতৃত্বে থাকতে হবে।

শনিবার পূর্বাচলের সি শেল পার্কে অনুষ্ঠিত জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন, ঢাকার সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটে পৃথিবীর অনেক উন্নত দেশের দ্রব্যমূল্যের উর্ধগতি ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ অন্য কারো নেতৃত্বে পরিচালিত হলে দেশ পিছিয়ে যাবে, অস্থিতিশীল হয়ে পড়বে।

তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন,  কেউ যাতে অদক্ষ হয়ে বিদেশে না যায় এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক সংগঠনগুলোকে কাজ করতে হবে।

সাবেক সচিব মিকাঈল শিপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী এবং সিলেট বিভাগ যোগাযোগ ও  উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102