সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি দেশে ঢোকা রোহিঙ্গাদের বের করে দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটি রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি ওখানে (মিয়ানমারের আরাকানে) ঝামেলা হয়েছিল; কিছু লোক ঢুকে গেছে। আমরা আস্তে আস্তে এগুলো বের করে দেব।

শুক্রবার দুপুরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, আইসিইউ ইউনিট-৩ পরিদর্শন ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তার আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার উদ্বোধন করেন তিনি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় শাখার জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখা হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।

বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের; বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে। অবদান রাখবে এনসিডিসি ইউনিটও।

এসময় এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102