সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ব্যারিস্টার সুমনের অভিযোগ

সংসদ সদস্য গোলাপের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করছে দুদক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৃহস্পতিবার দুপুর সাড়ের ১২টার দিকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তিনি অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে ব্যারিস্টার সুমন বলেন, আবদুস সোবহান মিয়া গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, অন্য কোনো দেশে একাধিক বাড়ি কেনা ও ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। এ জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তিনি বলেন, মাদারীপুরের সংসদ সদস্য আব্দুস সুবহান গোলাপ, যার বিষয়ে আমি একটা ভিডিও করেছি। ‌‘অরগানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি প্রজেক্ট। যেখানে বলা হয়েছে, আব্দুস সুবহান গোলাপ ২০১৪-১৫ সালে যখন এমপি ছিলেন তখন তিনি কী পরিমাণ দেশ সেবা করেছেন, সেবা করতে করতে নিউইয়র্কে ৯টা প্রপার্টিজ করেছেন। যেগুলো তার নিজের নামে আছে এবং এখনো পর্যন্ত তিনি বিষয়টি অস্বীকার করেননি।

সুমন বলেন, তিনি শপথ নেওয়ার সাত মাস পর ওনার আমেরিকান সিটিজেনশিপ ত্যাগ করেছেন। অথচ আমাদের কনস্টিটিউশনে (সংবিধানে) আছে, আপনার যদি বিদেশি নাগরিকত্ব থাকে, তাহলে কোনোভাবেই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। এই বিষয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে, বিষয়টি দুদক দেখবে।

তিনি বলেন, আমি এতদিন অপেক্ষায় ছিলাম দুদক এরকম একটি ক্রিস্টাল ক্লিয়ার বিষয়ে কোনো সরাসরি সুয়েমুটো গ্রহণ করে কি না। যেহেতু এখন পর্যন্ত দুদক গ্রহণ করেননি, তাই আমি নিজে আজকে দুদক বরাবর অভিযোগ করে গেলাম (এটা আইনে আছে, যে কোনো ব্যক্তি দুদকের অভিযোগ করতে পারবেন)। দুদক যদি এ বিষয়ে ব্যবস্থা নেয় বা না নেয়, তবে আমি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

ব্যারিস্টার সুমন বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং ধারণকারী হিসেবে বলতে পারি, যে লোকটা অসৎ হবে সে কখনো দেশপ্রেমিক হবে না। আর যে লোকটা দেশপ্রেমিক হবে না সে দেশের জন্য বিশ্বস্ত না। আমার কাছে মনে হয়েছে, বিশ্বস্ত না হওয়ায় তিনি শেখ হাসিনার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তার বিরুদ্ধে যে অভিযোগ এগুলো যদি সত্য হয়ে থাকে, তবে এরকম লোকের গণভবনে থাকা অথবা জননেত্রী শেখ হাসিনার আশপাশে থাকা তার সিকিউরিটির (নিরাপত্তা) জন্য হুমকি। বঙ্গবন্ধুর আদর্শের জন্য এটি রীতিমতো হাসির। এর জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার, আমি এখান থেকে শুরু করলাম।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102