সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিডাফের উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বাংলাদেশের সৃজনশীল শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতভাবে উপস্থাপনের অঙ্গীকার আজ প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন মৌলভীবাজারে বিএসএফের গুলিতে এক চোরাকারবারী নিহত বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ: পর্যটনমন্ত্রী তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয় আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে গ্রেপ্তার-১ দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি মুজিব এমপি নাসের রহমানের এআই তৈরী অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকা থেকে আ/সামি গ্রে/প্তা/র

ডিসি সম্মেলনে তথ্যমন্ত্রী

জেলা পর্যায়ে অনলাইন-টিভি গুজব ছড়ালে জানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজব ছড়ানো হলে তা ত্বরিত তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)। সেই সঙ্গে গুজবটি যে গুজব, তা তুলে ধরার জন্য সত্য তথ্য প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসিদের এ নির্দেশনা দেয়া হয় বলে সাংবাদিকদের জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, জেলা পর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং আইপিটিভি আছে। যেগুলোর কোনো নিবন্ধন নেই। ইউটিউব চ্যানেল আছে। যারা সেগুলোতে কাজ করে, তারা নিজেদের আবার সাংবাদিক বলে পরিচয় দেয়। সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়। অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, আমরা তাদের জানিয়েছি, সর্বসাকুল্যে ১২টি আইপিটিভি আমরা নিবন্ধন দিয়েছি। বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন। আমরা এ পর্যন্ত ১৭০টির বেশি অনলাইন পোর্টালকে রেজিস্ট্রেশন দিয়েছি। দৈনিক পত্রিকার অনলাইন হিসেবে আরও ১৭০ এর বেশি রেজিস্ট্রেশন দিয়েছি। টেলিভিশনের অনলাইন পোর্টাল হিসেবে আরও ১৫-১৬টি দেওয়া হয়েছে। বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন।

তথ্যমন্ত্রী বলেন, সেগুলোর (অনিবন্ধিত অনলাইন ও আইপিটিভি) ব্যাপারে আমরা জেলা প্রশাসকদের বলেছি, আপনারা যদি দেখেন কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে, অসত্য ও ভুল তথ্য পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, আবার অনেক সময় কারও বিরুদ্ধে ব্যক্তিগত সংবাদ পরিবেশন করে সেটিকে আবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় ভিন্ন কাজে। সেগুলো হলে আমরা যাতে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে পারি সেজন্য আমাদের জানাতে বলেছি। একই সঙ্গে সত্য তথ্য যাতে প্রশাসনের পক্ষ থেকে পরিবেশন করা হয়, সে বিষয়ে পরামর্শ তাদের দেওয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © ukbdtv.com
       
themesba-lates1749691102